কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে নাগেশ্বরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী প্রেসক্লাবের আয়োজনে রোববার দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চঞ্চলের সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, উপজেরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কোনো সাংবাদিক যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কলম ধরেন, তখন সেই মহল তাদের এসব অনিয়ম ঢাকতে হামলা, গুম, খুন, মিথ্যা মামলা ও নানা হয়রানির পথ বেছে নেয়।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা জানান, সারাদেশে সাংকবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। বিশেষ করে কোনো সাংবাদিক যদি, চাঁদাবাজি, টেন্ডারবাজী, দুর্নীতিসহ নানা অনিয়মের বিরুদ্ধে লিখতে যায় তখন একটি স্বার্থান্বেসী মহল তাদের এসব অনিয়ম দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের উপর, হামলা, গুম, খুন ও মিথ্যা মামলাসহ নানাভাবে হেনস্থা ও হয়রানী করে তাকে। তাই সারাদেশে সাংবাদিকদের এসব হামলা, মামলা ও হত্যাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে প্রতিবাদ জানান তারা।

Tag
আরও খবর