কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে পুকুর থেকে বৃদ্ধের মরাদেহ উদ্ধার

নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ—বছির উদ্দিনকে পরিকল্পিতভাবে পানিতে ফেলে হত্যা করেছে দ্বিতীয় পক্ষের সন্তানরা। তবে দ্বিতীয় পক্ষের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে দুর্ঘটনাবশত তিনি পানিতে পড়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেন বৃদ্ধ বছির উদ্দিন। এরপর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। মৃত্যুর আগে তিনি দ্বিতীয় পক্ষের বাড়িতেই বসবাস করছিলেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Tag
আরও খবর