নাগেশ্বরীর কচাকটায় ডোবার পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবায় এ ঘটনা ঘটে। এসময় তার বয়সী আরও কয়েকজনের সাথে গোসল করতে নামে আয়শা। এসময় গভির পানিতে ডুবে মারা যায় সে।
নিহত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রন্জু মিয়ার সন্তান। আয়শা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। তার নানা আব্দুল খালেক বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
৪ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে