কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরীতে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কার সহ নাটোরের দুই মাদক ব্যবসায়ী আটক

নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার গাড়ি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করছে।

মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে নাগেশ্বরী থানার সাব-ইনেস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন, এএসআই নির্মল কুমারের সমন্বয়ে গঠিত একটি টিম ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার গাড়ি আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নাটোরের লালপুর উপজেলার কামারহাটী (তেনাচুরা) গ্রামের মৃত্ বাদল মোল্লার পুত্র রফিকুল ইসলাম (৪৮) অপরজন হচ্ছেন একই জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজাহার আলীর পুত্র সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।নাগেশ্বরীতে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কার সহ নাটোরের দুই মাদক ব্যবসায়ী আটক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধেএর রিপোর্ট লেখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে । নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারি সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা মাদকমুক্ত নাগেশ্বরী উপজেলা বিনির্মানে শপথ গ্রহণ করেছি।

Tag
আরও খবর