কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনির মনোনয়নপত্র উত্তোলন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (১৮ তারিখ) বিকাল ৪ টায় নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস থেকে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারী,  ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী হারিসুল বারী রনি বলেন, “আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং ২৫ কুড়িগ্রাম-১ আসনে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে নির্বাচনে এসেছি। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সংসদ গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, “এই জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা, দুঃখ-কষ্ট ও বঞ্চনার অবসান ঘটাতে হাতপাখা প্রতীকই হতে পারে মুক্তির প্রতীক। আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো।”

Tag
আরও খবর