কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ওসমান হাদির হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা উপজেলা বিক্ষোভ মিছিলটি ডিএম একাডেমি স্কুল থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় তারা “আ’লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা” ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করেন পুরো এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মিম হাসান, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, সাবেক সদস্য সচিব সুলতান আহমেদ সজিব, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম লেবু, রায়গঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ অনেকে।

এ সময় বক্তরা, অবিলম্বে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেষে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Tag
আরও খবর