নাগেশ্বরীতে কালিগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে মানববন্ধন করার অভিযোগ উঠেছে। শাহিনুর রহমান স্বপনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে থানায় গিয়ে পুলিশের কর্মকর্তাদের সাথে চরম অশোভন আচরণ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা।
আজ ২৮ জুলাই মঙ্গলবার তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সদস্য মো. মাহফুজুর রহমান সিদ্দিকী আপেল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই (সমবার) কালিগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বাসিন্দা মো. শাহিনুর রহমান স্বপন নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মানববন্ধন করান। মানববন্ধন শেষে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সামনে শাহিনুর রহমান স্বপন নিজেকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয় দিয়ে চরম অশোভন আচরণ করেন। তার এই অনাকাঙ্ক্ষিত ও উশৃঙ্খল আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগেশ্বরী উপজেলা বিএনপি
ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে জরুরি অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে স্পষ্ট হয় যে, এই অনভিপ্রেত ঘটনার সাথে উপজেলা বিএনপি কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির কোনো স্তরের নেতাকর্মী জড়িত ছিলেন না। শাহিনুর রহমান স্বপন নিজেকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দাবি করলেও, বর্তমানে দলীয় কোনো সাংগঠনিক পদে তার কোনো সম্পৃক্ততা নেই।
এমতাবস্থায়, সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের সকল কর্মকর্তাকে উক্ত পদহীন ব্যক্তির মিথ্যাচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
২১ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে