কচাকাটা থানায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট ২০২৬) রাতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ শাহজালাল বাবু (২৯), পিতা: মোঃ নূর ইসলাম, সাং- চর টেপারকুটি।২. মোঃ জোবায়ের আহমেদ মিঠু (২১), পিতা: মোঃ লোকমান আলী, সাং- ইসলামপুর (উত্তর ইউনিয়ন-কেদার), উভয় থানা- কচাকাটা,
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজ মোড় এলাকার একটি চায়ের দোকানে মাদক কেনাবেচা চলছে—এমন খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ১৭০ পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (SUZUKI GIXER) মোটরসাইকেলসহ ওই দুই কারবারিকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কচাকাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে