কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত


কেক কাটা,রেলি ও আলোচনাসভার মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ পালিত হয়েছে।


নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (২ মে)সকালে এ উপলক্ষে কেক কাটা, রেলি ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। 


কেক কাটা,রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আকাইদ, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ কাজী শরিফুর রহমান, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম মিলন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজী ডাঃ জোনাইদ হাসান ফাহাদ, জুনিয়র কনসালটেন্ট শিশু ডাঃ খায়রুল আলম সিদ্দিকী, মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, এসএসিএমও,মেডিকেল টেকনোলজিস্ট, অফিস স্টাফ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। 


১৯৭১ সালের ২ মে কোলকাতার ৮ নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চিরঅম্লান ও স্বরনীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২ মে'কে "স্বাস্থ্য ও কল্যাণ " দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও খবর