কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, চমৎকার লাঠি খেলা প্রদর্শন


ময়মনসিংহের নান্দাইলে ২০২২- ২০২৩ অর্থবছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার(৬ মে) দুপুর ১২ টায় নান্দাইল ইউনিয়নের সাভার ব্লকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল,সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী।


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন, মাহমুদুল হাসান মাছুম,মো. নুরুল হক,আমিনুল হক প্রমুখ। 


অনুষ্ঠান শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার (লাইট্ট্যা বারি খেলার) আয়োজন করা হয়।এসময় ঢোলের তালে তালে লাঠি খেলার চমৎকার নৈপুণ্য প্রদর্শন করা হয়।এতে উপস্থিত সকলে প্রাণভরে আনন্দ উপভোগ করেন।

আরও খবর