কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফাইল ছবি


২০২২-২৩ অর্থবছরে মাসকলাই এবং গ্রীষ্মকালীন পেয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচী বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাচিত ১২০ জন কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২- ২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ও পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।


উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়। 


তাছাড়া ৩৫ জন কৃষকের মাঝে ১কেজি পেয়াজের বীজ,ডিএপি সার ২০ কেজি এবং এমওপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান। 

আরও খবর