কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত


YES! WE CAN END TB! হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি! এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে 

শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ কাজী শরিফুর রহমান সজীব, কার্ডিওলজী ডাঃ মোঃ জোনাইদ হাসান ফাহাদ, শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ডাঃ মোঃ মঞ্জুরুল হক জুয়েল, মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ পলাশ কুমার সাহা,ওটি ইনচার্জ শিশির আক্তার,এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল আলম, এমটি ল্যাব মোঃ আল আমিন, আব্দুল মান্নান, ইসরাত জাহান, সিনিয়র টিএলসিএ ও ক্লিনিক ইনচার্জ স্বপন কুমার দত্ত, টিএলসিএ তুলি বেগম, এসআইটি সোহাগ আকন্দ প্রমুখ। 


আলোচনা সভায় সিনিয়র টিএলসিএ স্বপন কুমার দত্ত জানান, নান্দাইল উপজেলায় গত জানুয়ারী /২০২৩ ইং হতে অদ্যাবধি ১৪৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত হযেছেন এবং সবাই বিনামূল্যে ঔষধ খাচ্ছেন। তিনি আরও জানান ২০২২ সালে নান্দাইল উপজেলায় ৬১৯ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছিল।


আলোচনা সভায় বক্তারা বলেন,দুই সপ্তাহের বেশি কাশি ও জ্বর, ওজন কমে যাওয়া, রাতে ঘাম হওয়া, দুর্বলতা সহ নানা লক্ষণ রয়েছে যক্ষ্মার।এইসব লক্ষণ দেখা মাত্র নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কফ পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করার পরামর্শ প্রদান করেন।

আরও খবর