বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

ভারতীয় নববধু তার স্বামীর খোঁজে বাংলাদেশে।

স্বামীর খোঁজে ভারত থেকে বাংলাদেশে।

ফোনালাপের পরিচয়ে প্রেম অতঃপর বিয়ে। অবশেষে স্বামীর খোঁজে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় এসে স্বামীর খোঁজ না পেয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় এক তরুণী বধু। বুধবার (২৯ নভেম্বর) ভারত থেকে বাংলাদেশে আসে সে। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়। জানা যায় ভারতীয় ওই তরুণীর নাম রিয়া বালা। সে ভারতের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার শ্যামল কান্তি বালার মেয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তরুণী পরিচয় ও প্রেমে পড়েন বাংলাদেশের পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে বিটু রায়ের সাথে।

জানা যায়, প্রেমের এক পর্যায়ে বিটু রায় ভারতের জলপাইগুড়িতে গিয়ে প্রেমিকা রিয়া বালার সাথে দেখা করে। গত ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় তার পিসির বাড়িতে রিয়া বালাকে বিয়ে করে। বিয়ের পর তারা সেখানে ১ মাস বাড়ি ভাড়া নিয়ে থাকে। এক পর্যায়ে বিটু রায় দেশে ফিরে আসে। এরপর রিয়া বালার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি বিয়ের বিষয়টিও অস্বীকার করতে থাকে।

নিরুপায় হয়ে স্বামীর খোঁজে গত ২৯ নভেম্বর বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিটুর বাড়িতে ছুটে আসে রিয়া বালা। তার আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিটু।

১ ডিসেম্বর স্বামীর বাড়িতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে সহযোগিতা চায় রিয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় নারী ইউপি সদস্যদের সহযোগিতায় বিটু রায়ের বাড়ি থেকে রিয়া বালাকে উদ্ধার করে তেঁতুলিয়া থানার নারী ও শিশু সেলে থাকার ব্যবস্থা করেন।এসময় বিটুর বাবা অখিল চন্দ্রও সাথে ছিলেন। তিনি ছেলে ফিরে আসলে তাকে নিয়ে ভারতে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এদিকে রিয়া বালার সাথে যোগাযোগ করা হলে সে অভিযোগ করে বলে, আমার সাথে বিটু প্রতারণা করেছে। বিয়ে করে এক মাস আমার সাথে থেকে কৌশলে অনেক টাকা, কাপড়সহ অনেক কিছু নিয়ে পালিয়েছে। সে বাংলাদেশে গিয়ে নতুন করে ভিসা নিয়ে আসার কথা ছিলো। কিন্তু দেশে ফিরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি বুঝতে পেরে তার সাথে সংসার করার জন্য আমি বাংলাদেশে আসলে তার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। সে জন্য আমি প্রশাসনের সহায়তা নেই। তবে আজ আমাকে কৌশলে দেশে ফেরত পাঠিয়েছে। আমি আমার স্ত্রীর মর্যাদা চাই। আমি আবারো আমার স্বামীর সাথে সংসার করার জন্য বাংলাদেশে আসবো। আপনাদের সকলের সহযোগীতা চাই।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত তাকে পৌছে দেন।

এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলেটি পালিয়ে থাকায় বিষয়টি সমাধান করা সম্ভব হয় নি। তবে ছেলের বাবা তার ছেলে ফিরে আসলে তাকে নিয়ে ভারতের যাওয়ার আশ্বাস দেন। এরপরে ওই ভারতীয় তরুণী দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উপজেলা প্রশাসনসহ আমরা বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে তার বোনের কাছে তুলে দিয়েছি।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, অভিযুক্ত ওই যুবক পলাতক থাকায় বিষয়টি সমাধান করা সম্ভব হয় নি। ছেলের পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে ছেলেকে খুঁজে বের করার জন্য। যেহেতু ওই তরুণী ভারতের নাগরিক, তাই তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাকে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে।

আরও খবর




পঞ্চগড়ে মা কে হত্যার অভিযোগে ছেলে আটক।

৭২৭ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে


পঞ্চগড়ে ইয়াবা সহ ০২ জন আটক।

৮২০ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে