কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কৃষকের ধান কাটছেন ছাত্রলীগ সভাপতি ইরশাদ হোসেন লিমনসহ ছাত্রলীগ এর সদস্যরা!

ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ফুলপুর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

দেশের গ্রামাঞ্চলে এখন চলছে বোরো ফসল ঘরে তোলার ভরা মওসুম।


বোরো আবাদ সন্তোষজনক হলেও অতিমাত্রায় মজুরীর দাম বেড়ে যাওয়ায় দরিদ্র কৃষকেরা তাদের ফলানো ফসল কেটে ঘরে তুলতে পারছে না। ফুলপুর উপজেলা ভাইটকান্দি ইউনিয়নের মারাদেওয়া গ্রামের দরিদ্র কৃষক ফাতেমা খাতুনের যখন এমন সঙ্কটে দিশেহারা তখনই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো ফুলপুর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা ।


২ মে মঙ্গলবার সকালে ছাত্রলীগের উদ্যোগে কৃষক ফাতেমা খাতুনের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা ।

তারা দল বেঁধে এলাকার বিভিন্ন কৃষকের জমিতে যাচ্ছেন, ধান কেটে দিচ্ছেন, ঘরেও তুলে দিচ্ছেন, ফলে দরিদ্র কৃষকদের শ্রমিক খরচ বেঁচে যাচ্ছে, এতে বেজায় খুশি তারাজানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দোস্ত দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসেন লিমন, তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিনা পারিশ্রমিকে এলাকার দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছেন। এ সময় ফাতেমা খাতুন বলেন, সব কৃষক ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত। শ্রমিকও পাওয়া যাচ্ছে না, ছাত্রলীগের ছেলেরা এ সময় ধান কেটে দিয়েছে, আমি খুশি। এতে আমার অনেক উপকার হলো ফুলপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসেন লিমন বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নির্দেশনায় ফুলপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ভাইটকান্দি ইউনিয়নে অসহায় দুস্থ দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ফুলপুর তারাকান্দা মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ মহোদয়ের পক্ষ থেকে ফুলপুর উপজেলা ছাত্রলীগ এই ধান কাটা অব্যাহত রাখবে।

Tag
আরও খবর
ফুলপুরে জাতীয় সমবায় দিবস পালন

১২ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে





জয় এর পালা শুরু।

৯১২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে



যেন দেখার কেউ নেই!

৯৬১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে