কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় গোলাম রহমান কলেজের শিক্ষার্থীদের বরণ

রংপুরের পীরগাছায় গোলাম রহমান কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টােবর) দুপুরে কলেজ মাঠে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজ অধ্যক্ষ শ্যামলী বেগমের সভাপতিত্বে ও প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

আরও বক্তব্য দেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান বাবু, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাহবুবার রহমান, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, প্রভাষক খালিদ হোসেন খোকন ও শিক্ষার্থী সেলিনা খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, কলেজ নির্বাহী সদস্য রবিউল আউয়াল, মাসুদুর রহমানসহ কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে কলেজ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষকরা। 

আরও খবর