চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

নবীন বরণ

রংপুরের পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাদ্রাসার অধ্যক্ষ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু তাহের মো. আজম খান।

মাদ্রাসার প্রভাষক অজিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, মাদ্রাসার সহসভাপতি নুরুল ইসলাম, বিদ্যোৎসাহী প্রতিনিধি খলিলুর রহমান ও লাতিফুল ইসলাম ডালিম।

এ সময় সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মহশিনা বেগম, আসমা আক্তার, ছাবিকুন্নাহার মুক্তা, বিনয় চন্দ্র মহন্তসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক আহসান আলী।

আরও খবর