কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামুর মনিরঝিলের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি কমল

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টা থেকে পায়ে হেঁটে এলাকার প্রধান সড়কসহ অলিগলি পরিদর্শন করেন।


এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করছে। তাঁরই অংশ হিসেবে মনিরঝিল গ্রামে সোনাইছড়ি খালে সেতু নির্মাণ সহ ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রধান সড়ক সংস্কারে ৫০০ মিটার কার্পেটিং (বিসি) দ্বারা উন্নয়নে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার শীঘ্রই কাজ শুরু করবেন। তিনি বলেন, সড়কের আরো ২ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটিজি থ্রি প্রকল্পে অনুমোদনের জন্য ডিপিপি’র তালিকায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই চলতি অর্থ বছরে ২ কিলোমিটার সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন করা হবে।


সড়কের খানাখন্দ অংশ সমুহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, মেম্বার, সমাজসেবক, টমটম, সিএনজি চালক ও শ্রমজীবী মানুষ যারা স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সকলকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ধন্যবাদ জানিয়ে বলেন মনিরঝিলের প্রধান সড়ক ও উপ সড়কগুলো সংস্কার, মনিরঝিল-কাউয়ারখোপ সংযোগ সেতুর নির্মাণ কাজ আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান হবে।

পরিদর্শনকালে এমপি কমল বাঁকখালী নদীর মনিরঝিল-কাউয়ারখোপ খেয়াঘাটের বিরাজমান সমস্যা সমাধান করেন।

পরিদর্শন পরবর্তী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে মাদ্রাসার সহ-সুপার মাওলানা তারেকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল স্বাগত জানান। এসময় এমপি কমল মাদ্রাসার উন্নয়নে দুই লক্ষ টাকা অনুদান দেয়ার কথা জানান।

মনিরঝিল পরিদর্শনকালে সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, প্রবীন আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন সিরাজ, মোহাম্মদ হোছন, নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার মীর কাসেম, ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, যুবনেতা ঈমাম হোসেন ইমরান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৬১৩ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে