কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামুতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী সা: পালিত....

রামুতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার ও আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত রামুর যৌথ ব্যবস্থাপনায় সকাল ৯ টায় আজিমুশশান জশনে জুলুস (র‍্যালি) বের করা হয়।


এসময় জুলুসে আগত মুসল্লীদের মুখে নানা ধর্মীয় স্লোগান ও কালেমা খচিত পতাকা হাতে রামু উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামু হাসপাতাল গেইট সংলগ্ন মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব ও তাৎপর্য এবং রাসুল (সা:) এর জীবন চরিত্র নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ উল্লাহ নকশবন্দীর সভাপতিত্বে এবং ছদারতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ,উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক আলোচক মুফতি আবদুল আজিজ রজভী।


আলোচনা সভায় বক্তারা বলেন, আইয়্যামে জাহেলিয়াতের সময়ে আরবরা ঘোর অন্ধকারে নিমজ্জিত বর্বর, বেদুঈন, যাযাবর, শিক্ষা ও তমুদ্দিনের আলো থেকে বঞ্চিত একটি জাতি। যেখানে অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাবে চারিদিকে মনুষ্যত্ব ভুলুন্ঠিত হচ্ছিল । তখনো মানবজাতি আদিম জাহেলিয়াতের ঘুম থেকে জাগেনি। ঠিক সেই সময় অরাজকতার ঘুটঘুটে অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল। সভ্যতার সূর্যোদয়ের দায়িত্ব নিয়ে ৫৭০ সনের ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে আবির্ভূত হলেন সমগ্র মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর জাদুর ছোঁয়ায় নবুওয়াতের মাত্র ২৩টি বছরে আরবরা বিনির্মাণ করলো এক নতুন পৃথিবী। জীবনের ক্ষতস্থান থেকে যে উৎকট দুর্গন্ধ বের হচ্ছিলো তা রাসুল (সাঃ) এর পরশে পরিবর্তিত হয়ে সুবাসিত আলোকবর্তিকায় পরিণত হলো। তাই সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে ইনসাফ, শান্তিময় ও সমৃদ্ধশালী করার জন্য আমাদেরও রাসুল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে।


আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ রামু উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা দানেসুল আলম।  


ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত মাহফিলে মহানবীর আত্ম- জীবনীর বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনা করেন- মুফতি আবদুর রশিদ হক্কানী,মুফতি এস এম আবদুল্লাহ শাহেদ,হাফেজ মোহাম্মদ আবদুল জলিল,মাওলানা আবদুল গনি,মাওলানা খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ, মাওলানা রেজাউল করিম,মাওলানা তারেকুল ইসলাম নূরী,এস এম নিয়ামত উল্লাহ,এস এম আবরারুল হক,মাওলানা রমিজ আহমদ,মাওলানা ফিরদাউসুল মুনির,অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ফিরুজ,মাওলানা জামাল উদ্দিন,মাওলানা আবদুস সালাম সহ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার ও রামু উপজেলার নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসলিমজনতা জুলুসে অংশগ্রহণ করেন। এছাড়াও জুলুস ও আলোচনা সভা শেষে মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৬১৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে