কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


 

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

আজ রোববার ২৩শে জুলাই বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালী বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাসজ্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিভিল সার্জন মোঃ সবিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয় সাতক্ষীরার উপ পরিচালক সন্তষ কুমার নাথ, জেলা মহিলা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ফাতেমা জোহরা, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন। এছাড়া জেলার ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে।

 

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশী করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে একদিনেই জেলাব্যাপী ১ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে