কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি



সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীকে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালকের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে এ বদলির নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম, দুর্নীতি, ফাইল আটকে রেখে হয়রানি এবং ঘুষ গ্রহণের একাধিক অভিযোগ রয়েছে। তবে বদলির আদেশ জারির পর তা বাতিল বা স্থগিত করাতে বিভিন্ন মহলে তদবির ও দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট আখতারুজ্জামান খান চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্বের মধ্যে ছিল চিকিৎসকদের অনলাইন বেতন-ভাতার নথি, নার্সিং কর্মকর্তাদের বেতনসংক্রান্ত নথি, বিল রেজিস্টার সংরক্ষণ, সিনিয়র ও উচ্চতর স্কেল এবং সিলেকশন গ্রেডের ফাইল ব্যবস্থাপনা। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত কাজ এবং প্রতিবছর অডিটের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অডিট আপত্তি নিষ্পত্তির দায়িত্বও তার ওপর ন্যস্ত ছিল।

তবে এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, বিভিন্ন ফাইল আটকে রেখে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হতো এবং কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অবৈধ আর্থিক সুবিধা দাবি করা হতো। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা প্রয়োজন।

স্বাস্থ্য বিভাগ, খুলনার পরিচালকের স্বাক্ষরিত স্মারক নং- ৪৫.৪০.০০০০.০০০.০০১.১৯.০৬৫.২৬-১৮৯৮/১(৭) মূলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

পুরোনো অভিযোগও সামনে

এদিকে আখতারুজ্জামান খান চৌধুরীর বিরুদ্ধে অতীতেও সাতক্ষীরা সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর দায়ের করা একটি লিখিত অভিযোগে ভুক্তভোগী হিসেবে বেবী নাজমীন ও মারুফা সুলতানার নাম উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, তারা ২০১৮ সালের ২৮ মে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন এবং ৩১ মে পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ সময় মাথায় গুরুতর আঘাতের চিকিৎসা নেন তারা।

অভিযোগ অনুযায়ী, ৩০ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এক্স-রে করার নির্দেশ দিলে তারা তৎকালীন অফিস সহকারী আক্তারের কাছে যান। সেখানে এক নারীর মাধ্যমে তাদের কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে এক্স-রে স্লিপ, প্লেট ও ছাড়পত্র জমা দেওয়ার পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় সংশ্লিষ্ট কর্মচারী কাগজপত্র নিয়ে ছাড়পত্রে কাটাকাটি করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের আরও অভিযোগ, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এক্স-রে রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট পাঠানোর কথা বলা হলেও মেডিকেল সার্টিফিকেট ও ছাড়পত্রের তারিখের মধ্যে অসংগতি দেখা যায়। এমনকি তাদের এক্স-রে প্লেটও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের আশঙ্কা ছিল, প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মেডিকেল সার্টিফিকেট দুর্বল করা কিংবা জালিয়াতির উদ্দেশ্যে এসব করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং তদন্তের চূড়ান্ত ফলাফল জানা যায়নি।


দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা এই কর্মচারীর বদলির আদেশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বদলির আদেশ কার্যকর না হতে দিতে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও মহলে যোগাযোগ করছেন। বদলি আদেশ বাতিল বা স্থগিত করার জন্য নানা ধরনের তদবির ও দৌড়ঝাঁপ চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।

তাদের দাবি, আখতারুজ্জামান খান চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত অতীত ও সাম্প্রতিক অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বদলির আদেশ যথাযথভাবে কার্যকর করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে অভিযুক্ত আখতারুজ্জামান খান চৌধুরীর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

ও গুরুত্বপূর্ণ।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে