কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ



সাতক্ষীরার কালিগঞ্জে ২৫ শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে বিরোধপূর্ণ জমি মাপজরিপের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং স্থানীয় নেতা ও থানা প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদারের মেয়ে মোছা. হালিমা খাতুন। তবে এসব অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা দাবি করেছে প্রতিপক্ষ পরিবার।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং ১৩৭৩/২৬ (কালিঃ) বিচারাধীন রয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৬।

আদালতে দাখিল করা আবেদনে হালিমা খাতুন উল্লেখ করেন, গত ৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ শেখ আমানত আলীসহ কয়েকজন কালিগঞ্জ উপজেলার দিয়া মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত ৪০৩ নম্বর এসএ এবং ৫১৯ ও ৭২৩ নম্বর বিএস খতিয়ানের ৬২৯ ও ৬৩৪ দাগের মোট ২৫ শতক বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়া এবং জাল দিয়ে মাছ ধরে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে জমি জবরদখলের হুমকি, গাছপালা কেটে ফেলা, বসতঘর ভাঙচুর এবং বাধা দিলে অপহরণ, গুম ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

এ পরিস্থিতিতে জমিতে শান্তিভঙ্গ ও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ চেয়ে গত ৯ নভেম্বর আদালতে আবেদন করেন হালিমা খাতুন।

তবে অভিযোগের নতুন মাত্রা তৈরি হয় গত ১৩ নভেম্বর (শুক্রবার)। ওই দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. সফিকুল ইসলাম বাবু ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসানের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে মাপজরিপের কাজ চলছে।

এ সময় আদালতে মামলা বিচারাধীন থাকা জমিতে আদালতের কোনো নির্দেশনা বা আদেশ ছাড়া তাঁরা কীভাবে মাপজরিপ করছেন—এমন প্রশ্ন করা হলে ডা. সফিকুল ইসলাম বাবু ও আবু হাসান কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম তাঁদের এ দায়িত্ব দিয়েছেন বলে জানান।

বিষয়টি জানতে এসআই আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এভাবে রাজনৈতিক নেতাদের দিয়ে জমি মাপজরিপের দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এদিকে, জমি দখলের চেষ্টা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, প্রতিপক্ষ শেখ আমানত আলী ও তাঁর সন্তানেরা অভিযোগ অস্বীকার করে নিজেদের জমির মালিকানা দাবি করেন। তাঁদের বক্তব্য, ২০০৯-১০ সালের দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদার তাঁদের কাছ থেকে ২৫ শতক জমি নিয়ে বিনিময়ে সমপরিমাণ জমি দেওয়ার মৌখিক চুক্তি করেছিলেন। পরবর্তীতে বিনিময়ের অংশ হিসেবে তাঁরা কিছু জমির দখল পেলেও বাকি জমি বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করা হয়।

তাঁরা আরও জানান, এ বিষয়ে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাননি। ২০২০ সালে নিজেদের জমি পুনরায় দখলে নিতে সেখানে ঘর নির্মাণ করেন। তবে এক সপ্তাহের মধ্যে একই জমিতে হান্নান সরদারের বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে সিআইডির তদন্ত প্রতিবেদনে ঘরটি কারা পুড়িয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। বর্তমানে তাঁরা স্থানীয়দের মাধ্যমে নিজেদের দাবিকৃত জমি বুঝে নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে হালিমা খাতুন ও তাঁর পরিবারের দাবি, জমির বৈধ মালিকানা যার, তা আদালতের মাধ্যমে নির্ধারিত হোক—এতে তাঁদের কোনো আপত্তি নেই। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকলে আদালতের নির্দেশনা মেনে জমি ছেড়ে দিতেও তাঁরা প্রস্তুত। কিন্তু আদালতে মামলা চলমান থাকা অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে এবং পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কেন জমি দখলের চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

পরিবারটির দাবি, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা সংঘাতের পরিবর্তে প্রশাসন ও আদালতের হস্তক্ষেপে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে