কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন



সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস২৪ ডটকমের সম্পাদক আলতাফ হোসেন বাবু ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ ইকবাল হোসেনের পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন যাবত সমাজসেবক আবিদার রহমান ব্রেণ ষ্ট্রোকে আক্রান্ত হয়ে এবং হার্ট ব্লক ও পাকস্থলিতে পানি জমে অসুস্থ থাকার পরে বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।  তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোঃ আবিদার রহমান দীর্ঘদিন যাবত লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির চার বারের সভাপতি ছিলেন।  

বুধবার জোহরের নামাজের পর মাগুরা-তালতলা আলহাজ্ব আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মোঃ আবিদার রহমানের নামাজের জানাজা পরিচালনা করেন হাফেজ মোঃ মনোয়ার হোসেন মোমিন। জানাজার নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী ফিরোজ হোসেন, মিলবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আকতারুজ্জামান, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, মরহুমের কণিষ্ঠ্য পুত্র সাংবাদিক আলতাফ হোসেন বাবু।  এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম বিপুল, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আজগার আলী, তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, আবিদার রহমানের জামাতা আখতারুজ্জামান লাভলু, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং শতশত গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এদিকে সমাজসেবক মোঃ আবিদার রহমানের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকাল ১০টায় তালতলা-মাগুরায় মোঃ আবিদার রহমানের বাড়িতে উপস্থিত হন সাতক্ষীরা সদর-০২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ইএনটি কনসালটেন্ট ডাক্তার মোর্শেদুল হক, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,

সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা ভূমিহীন নেতা মফিজুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে