কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা দেবহাটায় হানাদার মুক্ত দিবস পালিত

সাতক্ষীরা দেবহাটায় হানাদার মুক্ত দিবস পালিত


সাতক্ষীরা দেবহাটা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৬ই ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর হতে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।


বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তোজা আনোয়ারুল হক, যুদ্ধহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সাবেক কমান্ডার জামসেদ আলম, আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পর্ক সাবুর আলীসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে