কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কলারোয়ায় মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান

কলারোয়ায় মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়া সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কৃতি ৪ শিক্ষার্থীই অস্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে মেডিকেলে ( এমবিবিএস) চান্সপ্রাপ্ত ৪ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন শেষে আর্থিক অনুদান ( চেক) প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের আব্দুল আজিজের পুত্র অমিত হাসান ( খুলনা মেডিকেল কলেজ, খুলনা), শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যা হুমাইরা ইয়াসমিন (রাজশাহী মেডিকেল কলেজ- রাজশাহী), ধানদিয়া গ্রামের রাজ কুমার মুখার্জির পুত্র প্রান্ত মুখার্জি (খুলনা মেডিকেল কলেজ, খুলনা) ও খোর্দ্দ- বাটরা গ্রামের নারায়ন চন্দ্র গুপ্তর পুত্র তন্ময় গুপ্ত ( সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা)। সবশেষে অতিথিদ্বয় কৃতি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে দু:স্থ ও অসহায় মানুষ সহ সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রনী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে