মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৪৬৬ গ্রাম ওজনের চার পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করে বিজিবি। আটক স্বর্ণের মূল্য ৪৫ লাখ ১৬ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপি’র একটি টহল দলের সদস্যরা জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে সীমান্তগামী একটি মোটরসাইকেল চালককে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে চার পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
২০ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে