কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সোশ্যাল ইসলামী ব্যাংক ১৪১ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরন

সোশ্যাল ইসলামী ব্যাংক ১৪১ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুন) সকাল সাড়ে দশটায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ব্যবস্থাপকদের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউ’র যমুনা হলের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি বিনিয়োগ বিতরণ ও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুল হক প্রমুখ।


এসময় উপস্থিত আম চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মোঃ লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মোঃ গোলাম রব্বানী প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষির মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। এসময় ইসলামী ব্যাংক পিএলসির খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখার ম্যানেজার মোঃ রাশিদুল ইসলাম।


Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে