কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার শিকড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরার শিকড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাত, সেচ্ছাচারিতা, জাতীয় দিবস পালন না করা, ভবন নিলাম দিয়ে নামে মাত্র টাকা জমা দিয়ে বেশীভাগ টাকা লুটপাট, ক্ষুদ্র মেরামত, রুটিন মেন্টেইনেন্সেরম টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে না করে প্রধান শিক্ষকের পকেটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের অভিভাবকসহ অনেকই। শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন আসবাবপত্র ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচারে প্রধান শিক্ষিকা হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযোগ দিলেও এখনোও কোন তদন্ত হয়নি। রহস্যময় ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে তদন্তের এ গড়িমসি নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এগুলোর মধ্যে বিভিন্ন বরাদ্দের টাকা কমিটিকে না জানিয়ে নিজে ভুয়া ভাউচার তৈরি করে আত্মসাত করেছেন, ভুয়া পিটিএ কমিটি গঠন ও স্বাক্ষর জালের মাধ্যমে বরাদ্দের টাকা আত্মসাত করেছেন, স্লিপ, ফান্ড ও ক্ষুদ্র মেরামতের টাকা যথাযথভাবে খরচ করেননি, বিভিন্ন জাতীয় দিবস পালনের বরাদ্দকৃত টাকা শিক্ষার্থীদের জন্য খরচ না করে ভুয়া ভাউচার দিয়ে আত্মসাত করেছেন, ওয়াসব্লক মেইনটেনেন্সের অর্থ যথাযথভাবে খরচ না করা।

শুরুতেই তিনি ল্যাপ্টব না ক্রয় করে ৪৭ হাজার’ টাকার ভাউচার করেন। আর এসব ভুয়া বিল ভাউচারে প্রায় ২-৩ লক্ষ টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষিকা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও যাতায়াতের নামেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজে সময় মতো স্কুলে হাজির না হয়ে উল্টো হুমকি-ধমকি দেন সহকারী শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলে নিয়মিত হাজির না হলেও হাজিরা খাতায় স্বাক্ষর থাকে তার। 


শিক্ষার্থীদের পরীক্ষার সময় ফি বাবদ রয়েছে তার অবৈধ আয়ের আরেক উৎস। তার এ অনিয়মের বিষয় সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা মুখ খুললে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। কিন্তু প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আকিজুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির কোনও তোয়াক্কাই করেন না। তিনি তার ইচ্ছেমত সকল কাজ পরিচালনা করেন।


এ বিষয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা খাতুন জানান, প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম নানা অনিয়মের বিষয় একাধিকবার সতর্ক করা হয়েছে। প্রধান শিক্ষিকা ম্যানেজিং কমিটিকে এড়িয়ে সার্বিক কার্যক্রম নিজের মতো করেই পরিচালনা করছেন।

প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল প্রকার অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন, একটি মহল তার বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। আমার পক্ষে আমার কাছে সকল প্রকার রেকর্ড রয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যরা মিটিং এ উপস্থিত থাকেন না। তাই তারা আমার সম্পর্কে এ ধরনের ভুল তথ্য তুলে ধরছেন।

ওই স্কুল শিক্ষিকার অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, প্রধান শিক্ষিকা আঞ্জুমানরা খানম অনিয়মের বিষয় প্রাথমিকভাবে তদন্ত করা হবে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে