রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাতক্ষীরায় জাসদের উদ্যোগে জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রতাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরায় জাসদের উদ্যোগে জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রতাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বুধবার (১০ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সামনে স.ম আলাউদ্দিন চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার গভীর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে গভীর সংকটের সৃষ্টি করেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হবে। এ জন্য দ্রুত মূল্যবৃদ্ধি বাতিল করে আগের দাম বহাল রাখতে হবে।

বক্তারা আরও বলেন, একদিকে জ্বালানী তেল ও সারের দাম বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাষ্ট্রযন্ত্রের দুর্নীতি বন্ধ না হলে এসব সংকটের সমাধান হবে না। তাই আগে সকল প্রকার দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি ডা. প্রশান্ত, আশাশুনি উপজেলা জাসদের সদস্য সচিব সুরাত জামান, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার পালিত, জেলা জাসদের সদস্য বেলায়েত হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর