কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে সাড়ে চার কোটি টাকার হিরোইন ফেনসিডিল ও এল.এস.ডি সহ আটক ১


ভারত থেকে বাংলাদেশে পাচার কালে ভোমরা সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় হিরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল এল.এস.ডিসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার  (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ গাজী সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজীর ছেলে।বিজিবি সূত্র জানায়, ভারত থেকে একদল চোরাকারবারি ভোমরার ঘোষপাড়া সীমান্ত দিয়ে বিশালাকারের মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দলের কমান্ডার শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে স্পেশাল টহল দল রাতে ঘোষপাড়া এলাকায় অবস্থান নেয়, 

রবিবার ১ সেপ্টেম্বর ভোর  ৪ টার দিকে  বিজিবি স্পেশাল দলের আভিযানিকদল  চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজী (৪৩) কে আটক করে তারা। এ সময় চোরা কারবারীদের ফেলে যাওয়া বস্তা ভর্তি ওই সব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি স্পেশাল টহল দলের সদস্যরা। আটক কি তোর মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। 

এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটককৃত আসামিকে চালান করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে