কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শরীরে অর্ধশতাধিক গুলি নিয়ে বন্যার্তদের পাশে সাতক্ষীরার আশিকুজ্জামান


বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’। যেটা আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়, চেতনাকে শাণিত করে। আজ ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই। তবে তার গানের এই কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে সাতক্ষীরার ছেলে আশিকুজ্জামানের সাথে। যিনি গুলিবিদ্ধ শরীর নিয়ে বন্যার্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।

আশিকুজ্জামানের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার রইচপুর গ্রামে। পড়াশোনা করেন সাতক্ষীরা সরকারি কলেজে৷ একই সঙ্গে সেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ব্লাডব্যাংক সাতক্ষীরার প্রতিষ্ঠাতাও তিনি।

আশিকুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলেন সক্রিয়। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সাতক্ষীরা সদর উপজেলার নিউমার্কেট মোড়ে শত শত শিক্ষার্থী আনন্দ মিছিলে অংশ নেন। তাতে তিনিও অংশ নেন। আর এ আন্দোলনে অংশ নেওয়াই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। মাথা থেকে শুরু করে হাত, পা, পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে শতাধিক ছররা গুলি লাগে তার। দুই সপ্তাহের মত চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। এসময়ে শরীর থেকে কিছু গুলি বের করলেও হাতে, পিঠে এবং মাথায় এখনও অর্ধশতাধিক গুলি আটকে রয়েছে।

এসবের ভিতরে আগস্টের শেষভাগে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিলে নিজের অসুস্থতার মাঝেও নিজ সংগঠনের মাধ্যমে ফান্ড সংগ্রহ শুরু করেন আশিকুজ্জামান। একপর্যায়ে দেশি-বিদেশি দাতা, সংস্থাসহ নিজের ব্যক্তিগত অর্থায়নে বন্যায় বিপর্যস্থ ১২ জেলার ভিতরে ফেনি, কুমিল্লা ও নোয়াখালীর হাজারও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। যেটা এখনও অব্যাহত আছে।

বন্যার্ত এলাকার মানুষের কষ্টের কাছে নিজ অসুস্থতা কিছুই নয় দাবি করে আশিকুজ্জামান বলেন, আগে দেশের জন্য লড়েছি। গুলিবিদ্ধ হয়েছি। কিছু গুলি বের করা সম্ভব হলেও যে গুলিগুলো চামড়া ভেদ করে মাংসপেশির ভেতরে ঢুকে গেছে। সেগুলো বের করা সম্ভব হয়নি। তাই তো শরীরজুড়ে অসংখ্য গুলি আর ক্ষত নিয়ে কখনো হাসপাতাল আবার কখনো বাড়িতে থাকতে হচ্ছে। আমার শরীরজুড়ে ছররা গুলির আঘাতের ক্ষতচিহ্ন ভরা। আমার গুলিবিদ্ধ শরীর দেখলে নিশ্চিত যে কেউ ভয় পেয়ে যাবে। যদিও দগদগে ঘাগুলো এখন অনেকটাই শুকিয়েছে। কিন্তু ব্যথা কিছুতেই কমছে না। তবে পরিবারের সামর্থ্য রয়েছে আমার চিকিৎসা করানোর। কিন্তু, বন্যার্ত এলাকার মানুষের সামর্থ্য (অর্থনৈতিক অবস্থা) নষ্ট হয়েছে। আগামী কয়েক বছরেও তারা ঘুরে দাঁড়াতে পারবেনা যদিনা দেশের জনগণ এগিয়ে না আসে। আর এই চিন্তাধারায় গুলিবিদ্ধ শরীর নিয়ে বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে আশিকুজ্জামান বলেন, আমাদের কার্যক্রমটা সবার চেয়ে একটু আলাদা। সেচ্ছাসেবী সংগঠন করার সুবাদে বিভিন্ন জেলার সেচ্ছাসেবীদের সাথে আমাদের পরিচয় রয়েছে। তাদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্য নিয়েছি কোন কোন অঞ্চলে ত্রাণ যাচ্ছে আর কোন অঞ্চলে যাচ্ছেনা। আবার সব অঞ্চলে ত্রাণ পেলে তাদের অন্য কোন জিনিস প্রয়োজন কিনা সেটা জেনে তারপর আমরা একটা বাজেট তৈরি করে সেই মোতাবেক প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে তাদের কাছে পৌঁছে দিচ্ছি।


আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে