কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে ৫৪ রাউন্ড গুলি উদ্ধার

সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে ৫৪ রাউন্ড গুলি উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদ পেয়ে ৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী কালিগঞ্জ-শ্যামনগর এর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মুশফিক এর নেতৃত্বে উপজেলা সদরে হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ সংলগ্ন রাস্তার ধারের ঝোপের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় উক্ত গুলি উদ্ধার করে।


মেজর মোঃ মুশফিক জানান, ডিজিএফআই সার্জেন্ট মোঃ আল মামুনের দেওয়ার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে ৫০ রাউন্ড শর্টগান এবং ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসময় দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে।


Tag
আরও খবর


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে