কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ নভেম্বর

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ নভেম্বর


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫  অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

২৯ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ।

১,২ ও ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল।

৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

৯ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে আপত্তি দাখিল।

১৪ অক্টোবর  কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনী পূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

১৬ অক্টোবর মনোনয়নপত্র সরবরাহ।

২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল।

২২ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ।

২৩ ও ২৪ অক্টোবর মনোনয়নপত্র গৃহীত না হলে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল।

৩০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত তালিকা প্রকাশ।

৩ নভেম্বর আপত্তি না মঞ্জুর হলে কার্যনির্বাহী পরিষদে ( নির্বাচনী ট্রাইব্যুনাল) আপিল  দাখিল।

৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার।

৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ নভেম্বর ভোট গ্রহণ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ সকল কার্যক্রম জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের দ্বিতীয় তলার নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া ভোট গ্রহণ সমিতির ১ নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচনকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম খোকন।

এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন, অ্যাড. ফেরদৌসি আরা লুসি, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. এস,এম মশিয়ার রহমান ও অ্যাড. কাজী আব্দুল্ল্যাহ আল হাবিব।


Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে