কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জে ৮০ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান





সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতির ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আনোয়ার কবীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বিদায়ী প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।


এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদায়ী (অবসরপ্রাপ্ত) ৪৩ জন প্রধান শিক্ষক ও ৩৭ জন সহকারী শিক্ষকসহ মোট ৮০ জনকে সন্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসময়ে উপজেলার ১৩৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে