কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক আওরঙ্গী



সাতক্ষীরা পাটকেলঘাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পলিনেট হাউজ পদ্ধতি ব্যবহার করে উন্নত জাতের চারা উৎপাদন ও সবজি চাষ শুরু হয়েছে। কৃষিতে নব দিগন্তের সৃষ্টি করতে থানার আচিমতলা গ্রামের বেকার যুবক এসএম রায়হান উল্লাহ আওরঙ্গী এ উদ্যোগ গ্রহণ করেছেন।


২০ শতক জমিতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরায় এই প্রথম ৪২ লক্ষ টাকা ব্যয়ে পলিনেট হাউজের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে অতি জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত পরিবেশে বছর ব্যাপী নিরাপদ চারা তৈরী ও উচ্চ মুল্যে ফসল উৎপাদনের লক্ষে চারা উৎপাদন করা হচ্ছে। 


সরেজমিন পাটকেলঘাটার আচিমতলায় প্লটে গেলে উদ্যোক্তা রায়হান আওরঙ্গী বলেন, সরকারের সহযোগিতায় তিনি উন্নত জাতের চারা উৎপাদন করে সবজি উৎপাদনে কৃষককে সহায়তা করে চলেছেন। এছাড়াও তিনি ৬ বিঘা জমিতে ক্যাপসিকাম, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করে সফলতা দেখিয়েছেন। থাইল্যান্ড ভারত নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে প্লটে বর্তমানে বেগুন ১ হাজার, পেঁপে ১ হাজার ৬০০, লাউ ২ হাজার, শসা ১ হাজার ২০০, মরিচ ৮ হাজার, ক্যাপসিকাম ৫ হাজার ও বারমাসী সজিনা ৫০০ চারা উৎপাদন করেছেন। সিডলিং পদ্ধতিতে ট্রেতে কোকোপিট ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে বীজ বপন করা হয়। বীজ থেকে চারা তৈরী করে উৎপাদনকৃত চারা কৃষকদের মাঝে বিক্রি করছেন তিনি। বর্তমানে তার প্লটে সবমিলে ১৫ হাজার চারা আছে। তিনি পেঁপে ২৫ টাকা, বেগুন ২ টাকা, মরিচ ২ টাকা, লাউ ৭ টাকা, শসা ২ টাকা, ক্যাপসিকাম ১০ টাকা ও বারমাসী সজিনা ৫০ টাকা করে বিক্রি করছেন। তিনি বলেন, এরপর পর্যায়ক্রমে চারা উৎপাদন হলে বছর শেষে কয়েক লক্ষ টাকা লাভ হবে এমনটি আশা তার। পাইকগাছা উপজেলার শিমুল মোড়ল ও ঝিনাইদহের কামরুল ইসলাম তার উৎপাদিত সব চারা ক্রয় করেছেন। দু-একদিনের মধ্যে চারা ডেলিভারী দিবেন বলে জানান।


পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা কল্যাণ কুমার ঘোষ জানান, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনিসহ কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প পরিদর্শন কেেরেছন। পলিনেটে উৎপাদিত চারা কৃষকদের মাঝে নায্য মুল্যে বিক্রি করার উদ্দেশ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে।


তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, বিদেশি প্রযুক্তি ব্যবহার এখানে উন্নত জাতের ভালো মানের চারা উৎপাদন করা হয়। কৃষকদের এখন আর খুলনা যশোর সহ বাইরের জেলা থেকে চারা সংগ্রহ করতে হবে না। এ পদ্ধতিতে একশটি বীজে একশ’টি চারা গজায়। পলিনেটের মধ্যে চারা উৎপাদনের জন্য সঠিক তাপমাত্রা নির্ধারন করা হয় বলে এটা সম্ভব হয়।


Tag
আরও খবর


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে