কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আশাশুনিতে আনন্দ মিছিল





বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আশাশুনিতে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশাল শুভেচ্ছা মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বটতলায় এসে এক পথসভায় সম্মিলিত হয়।


উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ হাবিলের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল হক খোকন ও আবু হেনা মোস্তফা কামাল, সাবেক যুগ্ম সম্পাদক জুলফিক্কার আলী জুলি, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল আহসান, অ্যাডভোকেট গোলাম গনি দুদু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু ও খালিদুজ্জামান টিপু, যুবদলের আহবায়ক শরিফুল আহসান টোকোন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ ও সাজিনুর রহমান সাজু, ছাত্রদলের আহবায়ক ইয়াসির আরাফাত পলাশ, সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুমি ও মাসিউর রহমান খায়বার, যুবদল নেতা হাসিমুজ্জামান হাসেম, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন। পথসভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে