কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় চোরাচালানি মন্টুর উত্থান এবং জিরো থেকে হিরো হওয়ার অন্ধকার কাহিনী



সাতক্ষীরার কুখ্যাত চোরাচালানি হাফিজুর রহমান মন্টুর উত্থান যেন সিনেমার কাহিনী। গ্যাস সিলিন্ডার পাচার দিয়ে শুরু করে তিনি মাদক, ভারতীয় কাপড়, থ্রি-পিস, শাড়ি, কসমেটিকস, এমনকি অস্ত্র পাচারের সঙ্গেও জড়িত হন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সাংসদ, নেতা-কর্মীদের প্রতিবেশী দেশে পাচারের মাধ্যমে মাত্র ১৬ দিনে শত কোটি টাকার মালিক বনে যান তিনি।


মন্টুর শৈশব ছিল করুণ। তার বাবা তাস খেলতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েন এবং ১৯৮৯ সালে দেবহাটার পুষ্পকাটি এলাকায় গাছে ঝুলন্ত লাশ অবস্থায় উদ্ধার হন। হত্যার পর মামলা না হলেও পরিবারে গভীর শোক নামে। সেই অল্প বয়সে বেড়ে ওঠা মন্টু পরবর্তীতে জীবিকা হিসেবে বেছে নেন সীমান্ত বাণিজ্যের অন্ধকার পথ।


প্রথমে এক বন্ধুর সঙ্গে মিলে গ্যাস সিলিন্ডার পাচার শুরু করেন। পরে তার ভাই রবিউল ইসলামকে সহযোগী করে একাই চোরাচালানি ব্যবসা গড়ে তোলেন। ধীরে ধীরে মাদক, ভারতীয় পণ্য ও অবৈধ মালামাল পাচারের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেন।


খুলনার কুখ্যাত সামছুরের সঙ্গে পরিচয় তার ভাগ্য ঘুরিয়ে দেয়। সামছুর ঢাকায় চলে গেলে মন্টু এককভাবে ব্যবসা বাড়াতে থাকেন। অর্থবিত্ত বাড়তে থাকলে বিয়েও করেন একাধিক নিজ গ্রামে, খুলনার ফুলতলায়, এমনকি ভারতের বসিরহাটে স্ত্রী ও বাড়ি রয়েছে তার।


সাতক্ষীরা শহরতলীর তালতলায় কোটি টাকার কমিউনিটি সেন্টার, বিনেরপোতায় মাছের সেট, সুলতানপুরে যৌথ ব্যবসা এবং স্বনামে-বেনামে প্রায় ৮৭ বিঘা জমির মালিক তিনি।


২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় প্রশাসনের নজর সরিয়ে নিয়ে মন্টু কোলকাতার খিদিরপুর থেকে ট্রলার ভাড়া করে ভারতীয় কাপড়, কসমেটিকস, ইমিটেশন গহনা মিয়ানমারে পাঠাতে থাকেন। একসময় চারটি ট্রলার তার নিয়ন্ত্রণে আসে।


কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে সরকার পতনের পর। সূত্র জানায়, ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত তিনি বরিশালের বাচ্চু ও ভারতের সহযোগীদের সঙ্গে যোগসাজশে কমপক্ষে চারজন সাংসদ, শতাধিক জনপ্রতিনিধি এবং কয়েক’শ আওয়ামী লীগ নেতাকে সুন্দরবন দিয়ে সীমান্ত পার করান। মাথাপিছু এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত নিয়েছেন তিনি। এতে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে ওঠেন।


মন্টুর কারণে পারিবারিক দ্বন্দ্বও বাড়তে থাকে। ২০২১ সালে তার ভাই আব্দুস সবুর পণ্যের হিসাব না পাওয়ায় আত্মহত্যা করেন বলে প্রচার রয়েছে। অপরদিকে আরেক ভাই রবিউল ইসলাম মানবাধিকার সংগঠনের পদবী ব্যবহার করে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ।


সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে মন্টুর ট্রলার আটক হলে শাখরা গ্রামের ইমরান সাগরে পড়ে নিখোঁজ হন। এ নিয়ে প্রশ্ন করা হলে মন্টু মন্তব্য করতে অস্বীকার করেন, আর রবিউলের ফোন বন্ধ পাওয়া যায়।


এক সময়ের গরিব পরিবারের সন্তান মন্টু আজ কোটি কোটি টাকার মালিক, বহুবিবাহিত, বিপুল সম্পদের অধিকারী। তবে তার এই উত্থান মাদক, অস্ত্র, চোরাচালান ও মানবপাচারের অন্ধকার জগতে রক্ত ও অশ্রুর উপর দাঁড়িয়ে যার তদন্ত ও জবাবদিহিতা এখন সময়ের দাবি।

Tag
আরও খবর


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে