ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতির নতুন অভিযোগ, প্রকৌশলী আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ



সাতক্ষীরায় মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সূত্র মতে, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ড-২ এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম একটি বিতর্কিত প্রত্যয়নপত্র প্রদান করেন। অভিযোগ রয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে এই প্রত্যয়ন দেওয়া হয়।

প্রত্যয়নপত্রটি দেওয়া হয়েছে সাতক্ষীরার চিহ্নিত অপরাধী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সফিউর রহমান ওরফে ‘ফটকা সফি’র পক্ষে। ওই প্রত্যয়নে উল্লেখ করা হয়, তিনি একজন ঠিকাদার এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

তবে অনুসন্ধানে উঠে এসেছে, সফিউর রহমান পানি উন্নয়ন বোর্ড-২ এর কোনো তালিকাভুক্ত ঠিকাদার নন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং তিনি একজন ঋণখেলাপী বলেও জানা গেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া জানান, সফিউর রহমান আমাদের ডিভিশনের কোনো তালিকাভুক্ত ঠিকাদার নন। তার নামে কোনো প্রত্যয়ন দেওয়া হয়েছে—এ বিষয়ে আমি কিছু জানি না। যদি কেউ দিয়ে থাকে, তা অবশ্যই অনিয়ম এবং অপরাধ।

অভিযোগ রয়েছে, সফিউর রহমান ওই প্রত্যয়নপত্র ব্যবহার করে একটি মামলায় আদালতে নিজের পক্ষে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন। এতে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক রাজিব হাসান রিমু বলেন, সম্পূর্ণ বেআইনি উপায়ে এবং মোটা টাকার বিনিময়ে একজন চিহ্নিত অপরাধীর পক্ষে প্রত্যয়ন দেওয়া হয়েছে। এই প্রত্যয়ন আদালতে জমা দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag
আরও খবর