ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার



দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা সাতক্ষীরায় চামড়া, জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আসন্ন বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার সকালে শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা জেলার প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ স্থল ও জলসীমান্তে নিয়মিত টহল, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দরবনের দুর্গম জলসীমান্তও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত।

বর্তমানে যশোর রিজিয়নের অধীনে ২টি সেক্টর, ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি দিবারাত্রিক টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তেল পাচার প্রতিরোধে সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে এখন পর্যন্ত ২,৩২৫টি টহল পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ৮৯৯টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮৬৮টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে, যেখানে অবৈধ তেল জব্দের পাশাপাশি একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৬৬টি যৌথ নজরদারি অভিযানও পরিচালনা করা হয়েছে।

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে গবাদিপশু চোরাচালান ও চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং সন্দেহভাজন চলাচলের ওপর কঠোর নজরদারি আরোপ করা হয়েছে। বিজিবি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসেই যশোর রিজিয়ন ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, রৌপ্য, অস্ত্র ও গুলি। একই সময়ে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি ১৩ লাখ টাকা।

অন্যদিকে, ২০২৫ সালে ৪২০ জন আসামিসহ প্রায় ৩৭৭ কোটি টাকার চোরাচালানী পণ্য এবং প্রায় ১৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দের তথ্যও তুলে ধরা হয়।

বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজিব বলেন, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

Tag
আরও খবর