হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত



সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে, যা জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে।

তবে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার এবং মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া জেলার যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে বাস থামার নির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সুন্দরবন এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Tag
আরও খবর


শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১৪ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৭ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২৪ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৯ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে