যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন, উৎসবে মিলেছে সব শ্রেণি-পেশার মানুষ


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উৎসবের রঙে রাঙা সাতক্ষীরা। বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দঘন আবহে জেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এরপর কালেক্টরেট পার্ক থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা প্রতীক বহন করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এ সময় সড়কজুড়ে সাধারণ মানুষের ঢল নেমে আসে এবং পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তী, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গও অংশ নেন।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু শিল্পীদের গান ও নৃত্যে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। সকাল ৯টায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।

মেলায় মোট ৪২টি স্টলে হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, গ্রামীণ খেলনা, পিঠা-পুলি ও দেশীয় খাবারের সমাহার দেখা যায়। এসব স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের বাংলোতে আয়োজন করা হয় বৈশাখী পান্তা-আপ্যায়ন। অতিথিদের পরিবেশন করা হয় পান্তা-ইলিশ, ভর্তা ও অন্যান্য দেশীয় খাবার, যা বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির প্রতিচ্ছবি।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লাঠিখেলা। এছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সব বয়সী মানুষ অংশ নেবে।

সব মিলিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরায় তৈরি হয়েছে এক আনন্দমুখর মিলনমেলা। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানুষের উপচে পড়া ভিড়ে যেন বাঙালির সংস্কৃতির প্রাণচাঞ্চল্য স্পষ্ট হয়ে উঠেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ।

Tag
আরও খবর


শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১৩ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১৪ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৭ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২৪ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৯ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে