ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কাকডাঙ্গা সীমান্তে স্বর্ণসহ আটক ১




সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচারের সময় এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি স্বর্ণের বার এবং পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাকডাঙ্গা এলাকার কামারবাইশা নামক স্থান থেকে মোঃ আরশাদ আলী (৫৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত ইমান আলী সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চান্দুরিয়া বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয় এবং নজরদারি জোরদার করে।

এ সময় একটি মোটরসাইকেলে করে ঝাউডাঙ্গা থেকে কাকডাঙ্গা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহজনক গতিবিধির কারণে আরশাদ আলীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের মোট ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর