ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে




সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিক এমএম জুলফিকার আলি জিন্নাহর ওপর হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার ছয়জন আসামির মধ্যে ৪ নম্বর আসামি ছাড়া বাকি পাঁচজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত শেখ আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর চার আসামির জামিন মঞ্জুর করা হয়।

বাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পিন্টু। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তোজামসহ আরও কয়েকজন আইনজীবী।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক এমএম জুলফিকার আলি জিন্নাহ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি আমমোক্তারনামা দলিল সম্পাদনের জন্য উপস্থিত হন। দলিলটি খুলনার সোনাডাঙা থানার পশ্চিম বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের লক্ষীদাঁড়ি মৌজার ১৮ শতক জমি সংক্রান্ত। এ জমির আমমোক্তারনামা দলিলের জন্য পূর্বে একাধিক কিস্তিতে প্রায় ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল এবং বাকি ৫ লাখ টাকা রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল।

অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রারের এজলাসে দলিল সম্পাদনের সময় আসামিরা জিন্নাহর কাছে অতিরিক্ত ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা তাকে এজলাস থেকে জোরপূর্বক বাইরে নিয়ে যায় এবং লোহার রডসহ বিভিন্নভাবে মারধর করে গুরুতর জখম করে।

পরবর্তীতে তাকে আবারও এজলাসে নিয়ে গিয়ে আটকে রেখে চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ সময় আসামি শেখ মাহাবুব উল্লাহ জিন্নাহর ডান পকেট থেকে ২ লাখ টাকা এবং আসামি টুটুল বাম পকেট থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এমএম জুলফিকার আলি জিন্নাহ বাদী হয়ে সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— শহরের কাটিয়া লস্করপাড়ার সৈয়দ শাখাওয়াত আলীর ছেলে সৈয়দ রেজাউল হোসেন টুটুল ও তার ছেলে শিহাব, মুনজিতপুর এলাকার ইশারত আলী পান্নার ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন, কাটিয়ার শেখ মোশাররফ হোসেনের ছেলে শেখ মাহাবুব উল্লাহ, সদর উপজেলার ঘোনা গ্রামের জিল্লুর রহমানের ছেলে তরিকুল ইসলাম এবং পলাশপোল এলাকার সাইফুল ইসলাম।

Tag
আরও খবর