ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ




সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষার শুরুতেই উদ্বেগজনকভাবে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার নির্ধারিত ১৭টি কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। ফলে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ, যা সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বালক ছিল ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ছিল ৩ হাজার ৪৮৭ জন। উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে, সর্বনিম্ন ৪৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় দেবহাটা উপজেলায়। এছাড়াও আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত ছিল।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। প্রশ্নপত্র ফাঁস, নকল বা অন্য কোনো অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। প্রতিটি কেন্দ্রে প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি উপকৃত হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধি করায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে অংশগ্রহণের হার আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর