কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩



সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপহরণের শিকার পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত অনিমেষ পরমান্যকে সোমবার (৪ মে) সকালে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে একটি জেলে নৌকার মাধ্যমে মীরগাং এলাকায় আনা হয়। পরে সেখান থেকে মোটরসাইকেলে করে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজারে পৌঁছে দেওয়া হয়। উদ্ধার পরবর্তীতে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, অপহরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—মীরগাং গ্রামের নজরুল ইসলামের ছেলে যুবদল নেতা মাহামুদুল হাসান ডন (৩২), একই গ্রামের আব্দুর জব্বার (৩৫) এবং শাহীনুর গাজী (৩০)। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে, যাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপহৃতের পরিবার জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অনিমেষ পরমান্যকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ গরুর চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়ে তার নিজের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের পরপরই পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং প্রশাসন উদ্ধার অভিযানে নামে।

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী রবিবার রাতে তারা সাত লাখ টাকা নিয়ে মীরগাং এলাকায় যায়। তবে পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা সরাসরি টাকা নেয়নি এবং পরবর্তীতে চাপের মুখে অপহৃত ব্যক্তিকে মুক্তি দিতে বাধ্য হয়।

অপহৃত অনিমেষ পরমান্য জানান, আশরাফ আলী নামের এক ব্যক্তি তাকে ভারতীয় গরুর চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে যায় এবং পরে অপহরণকারীদের হাতে তুলে দেয়। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়।

ঘটনার তদন্তে উঠে এসেছে, পূর্বপরিকল্পিতভাবে অপহরণের এই ঘটনা ঘটানো হয়। স্থানীয় কয়েকজনের সহায়তায় একটি চক্র এ পরিকল্পনা বাস্তবায়ন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, পুলিশ, কোস্টগার্ড ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালানোর প্রস্তুতি নিলে অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতকে ছেড়ে দেয়। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর অনিমেষ পরমান্য নিখোঁজ হন। পরে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে