টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামিদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। রবিবার (১০ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের ভাই আব্দুল খালেক লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার বোন সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে তিনজনের নাম বাদ দিয়ে মাত্র দু’জনকে আসামি করা হয়েছে। এতে করে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তিনি।

আব্দুল খালেক বলেন, আমার দাখিল করা অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ ছিল। কিন্তু পরবর্তীতে কালিগঞ্জ থানার পক্ষ থেকে তড়িঘড়ি করে আরেকটি এজাহারে আমার স্বাক্ষর নেওয়া হয়, যার সঙ্গে আমার মূল অভিযোগের কোনো মিল নেই। এতে আমি বিস্মিত ও হতাশ।

তিনি আরও অভিযোগ করেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেনের আচরণ পক্ষপাতমূলক হওয়ায় মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী মহলের চাপ কিংবা অন্য কোনো কারণে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে নিহত সাজিদার পরিবারের সদস্যরা দাবি করেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং এতে একাধিক ব্যক্তি জড়িত। কিন্তু মামলার এজাহার পরিবর্তনের কারণে তদন্তের গতি ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা এবং প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিতে চাই না। তবে যারা প্রকৃতভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

Tag
আরও খবর

শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১০ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১১ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৪ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৬ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে


উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ

২৬ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে