টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই



সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারে চলছে আহাজারি।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে শশুরবাড়িতে বেড়াতে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সময় কাটাচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে শশুর হাফিজুল ইসলাম হাফির মাছের ঘের দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই তিনি গাবতলা বিলের দিকে রওনা দেন।

পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাছের ঘেরের বেড়ির কাছে পৌঁছালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রথমে বমি করতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই দুর্বল হয়ে পড়েন। পরে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় স্থানীয় লোকজন দ্রুত তার কাছে ছুটে আসেন এবং তাকে সহায়তার চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান বলে জানান উপস্থিত লোকজন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বজনদের মাঝে নেমে আসে শোকের মাতম।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল গাজী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিষয়টি পাটকেলঘাটা থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আবু সাইদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag
আরও খবর

শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১০ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১১ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৪ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২১ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৬ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে


উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ

২৬ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে