সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কল্যাণ সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে চলতি মাসে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আবেদন ও সমস্যা তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. রফিকুল ইসলাম শেখ-কে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এ সময় তাঁর সততা, নিষ্ঠা, পেশাদারত্ব এবং পুলিশ বাহিনীর প্রতি নিবেদিত সেবার ভূয়সী প্রশংসা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমরান খান, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
১ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে