বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ



সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ভারতীয় ঔষধগুলো অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত এলাকা ত্যাগ করে।

জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধারকৃত মালামালের তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

সচেতন মহল মনে করছে, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করছে।

Tag
আরও খবর

শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১০ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১১ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৪ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২১ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৬ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে


উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ

২৬ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে