দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী



সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও দূষণমুক্ত নগর গঠনের দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন”, “আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি”, “সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত আবাসন গড়ি”, “নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি”, “যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন” এবং “সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই”।

মানববন্ধনে বক্তারা বলেন, কার্যকর ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা ক্রমেই ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। শহরের অনেক স্থানে প্রতিদিন জমে থাকা ময়লা-আবর্জনা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সেই পানির সঙ্গে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়।

বক্তারা আরও বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। শহরে বর্জ্য অপসারণ ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষণ বাড়ছে এবং নাগরিক দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে শহরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ফলে সাতক্ষীরা ধীরে ধীরে বসবাসের অনুপযোগী নগরে পরিণত হতে পারে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শহরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুনসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Tag