টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা




সাতক্ষীরায় প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অননুমোদিত ওই ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা শহরের ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লিনিকটি বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে এমন তথ্য পায় র‍্যাব-৬। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পর যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানকালে ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে ক্লিনিকটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে বলা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটিতে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠানকে সরকারি বিধিবিধান ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর

শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১০ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড়

১১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে


কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৪ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে


কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার

২১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে



কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার

২৬ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে


উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ

২৬ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে